শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কুমিল্লা চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামী’র নির্বাচনী গ্রাম কমিটির সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১১.১৩ পিএম
  • ২৩৯ Time View
কুমিল্লা চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামী’র নির্বাচনী গ্রাম কমিটির সমাবেশ অনুষ্ঠিত
কুমিল্লা চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামী’র নির্বাচনী গ্রাম কমিটির সমাবেশ অনুষ্ঠিত
405

আব্দুল্লাহ আল মানছুর, কুমিল্লা প্রতিনিধি:  আজকের জাগরণ 

শনিবার(১১ অক্টোবর) সন্ধ্যায় ৭টায় চৌদ্দগ্রাম উপজেলার ১নং কাশিনগর ইউনিয়নের সাতবাড়ীয়া কেন্দ্রের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী গ্রাম কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আমীর, ঢোল সমুদ্র বন্যা নিয়ন্ত্রণ ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাবেক জেলা আমীর(কুমিল্লা দক্ষিণ) আব্দুস সাত্তার, মহানগরীর সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা সেক্রেটারী বেলাল হোসেন, কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা’র সাবেক আমীর শাহ মো. মিজানুর রহমান ও কাশিনগর ইউনিয়ন আমীর মাওলানা মহসিন কবির। এছাড়াও গ্রাম কমিটির সমাবেশে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১নং কাশিনগর ইউনিয়নের স্থানীয় ওর্য়াডের নেতাকর্মী ও সমর্থকগণ।

 

প্রধান অতিথি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুস সাত্তার তাহার বক্তব্যে বলেন-যারা জনগণের সম্পদ লুট-পাট করে দেশের বাহিরে বাড়ি বানিয়ে থাকে তাদের কে ভোট না দিয়ে যোগ্য প্রতীক দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নের সুযোগ দিন। সন্ত্রাস মুক্ত মানবিক বাংলাদেশ গড়ার দল জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে সন্ত্রাসীদলকে প্রতিহত করতে হবে। জামায়াতে ইসলামী কখনো বেহেশতে যা যাওয়ার টিকেট দেননা, বেহেশতে যাওয়ার রাস্তা দেখায়। ভিন্ন দলের ব্যক্তিরা বলেন নাম নিয়ে ওযু করলে জান্নাত নিশ্চিত, এসব কথা যারা বলেন তারা কখনো ইসলামের পক্ষে কাজ করবে না। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামীর বিকল্প কিছু নেই।

 

অনুষ্ঠানে কোরআন তেলায়াত করেন- মাওলানা আব্দুল মালেক,অনুষ্ঠান সঞ্চালনা করেন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র শিবিরের হল সভাপতি এবিএম মাসুম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026