শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পদ্মা ভাঙন রোধে ফরিদপুরে জরুরি জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু

  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১১.৪০ পিএম
  • ২৮৬ Time View
পদ্মা ভাঙন রোধে ফরিদপুরে জরুরি জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু
482

অনিক রায়,ফরিদপুর || ৬ অক্টোবর ২০২৫

ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মা নদী সংলগ্ন ভাঙনকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে নদী ভাঙন রোধে কার্যক্রম শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

সোমবার (৬ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফরিদপুর-৩ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ।

উল্লেখ্য, সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শুকুর আলী মৃধার ডাংগি এলাকাটি দীর্ঘদিন ধরেই পদ্মা নদীর ভাঙনের কবলে। নদীর ক্রমাগত ভাঙনে ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর, ফসলি জমি এবং স্থানীয় গুরুত্বপূর্ণ স্থাপনা। এসব ক্ষতি থেকে এলাকাবাসীকে রক্ষায় জরুরি পদক্ষেপ হিসেবে এই জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু করেছে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড।

এ সময় চৌধুরী নায়াব ইউসুফ বলেন,
“পদ্মার ভাঙনে এই এলাকার মানুষ আজ দিশেহারা। ফসলি জমি, ঘরবাড়ি, জীবনের সঞ্চয়—সবই হুমকির মুখে। পাউবোকে ধন্যবাদ জানাই দ্রুত সময়ের মধ্যে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করায়। তবে এ ধরনের সংকট নিরসনে দীর্ঘমেয়াদি টেকসই প্রকল্প গ্রহণ জরুরি।”

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে ভাঙন ভয়াবহ রূপ নেয়। এবারও নদী গিলে নিচ্ছে তাদের ভিটেমাটি। সরকারের দ্রুত পদক্ষেপে কিছুটা স্বস্তি পেলেও, স্থায়ী প্রতিরোধ ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এ এলাকায় কয়েক হাজার জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে নদীর গতি নিয়ন্ত্রণ ও তীর সংরক্ষণের কাজ চলবে।পরিস্থিতি পর্যালোচনার ভিত্তিতে পরবর্তীতে আরও কার্যক্রম নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026