শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৪২ পিএম
  • ২০৬ Time View
ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।
ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।
330

অনিক রায়, ফরিদপুর।
২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ।

আজ ২৪ সেপ্টেম্বর (বুধবার) ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। সভায় ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং অন্যান্য পদবির পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলা পুলিশের সার্বিক অপরাধ পরিস্থিতি বিশ্লেষণ করা হয়। মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার, চুরি-ডাকাতি প্রতিরোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন,

“জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে এবং দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে হবে। জনগণ যেন থানায় এসে ভোগান্তির শিকার না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, মামলা নিষ্পত্তির হার বাড়াতে হবে, বিশেষ করে চাঞ্চল্যকর মামলাগুলোর দ্রুত তদন্ত ও প্রতিবেদন দাখিল নিশ্চিত করতে হবে। মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযানে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনাও দেন তিনি।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) ফরিদপুর, জনাব মোঃ আসিফ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার, ভাঙ্গা সার্কেল, জনাব আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর, জনাব মোঃ আজম খান, মধুখালী সার্কেল, ফরিদপুরসসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সংস্থা হতে আগত ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।

সভা শেষে আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে একটি খসড়া প্রস্তুত করা হয় এবং উপস্থিত কর্মকর্তারা তা বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026