
শিক্ষার মান বাড়ানোই প্রধানমন্ত্রীর অগ্রাধিকার, জানালেন শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান অবকাঠামো উন্নয়নের চেয়ে শিক্ষার মানোন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিনিয়ত শিক্ষার মান উন্নয়ন নিয়ে কথা বলছেন। কারিগরি শিক্ষাকে নতুনভাবে সাজানো এবং দেশের বিশাল জনগোষ্ঠীকে কর্মদক্ষ করে গড়ে তোলার বিষয়টিও তাঁর ভাবনায় রয়েছে।
শনিবার (২৮ নভেম্বর ২০২৬) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের দশ মাস চলে গেছে। এবার জবাবদিহিতার সময় এসেছে। আমরা দেখতে চাই আগামী দিনে শিক্ষাব্যবস্থার প্রতিফলন কী ঘটল। আমরা কী রেজাল্ট পেলাম। সেখানে আমাদের কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী অবকাঠামোর বদলে শিক্ষার মানোন্নয়ন চান। এ বিষয়ে তিনি প্রতিনিয়ত কথা বলছেন। কারিগরি শিক্ষাকে নতুনভাবে সাজানো এবং দেশের বিপুল জনগোষ্ঠীকে কর্মদক্ষ করে গড়ে তোলার বিষয়টি প্রধানমন্ত্রীর ভাবনায় রয়েছে।
শিক্ষামন্ত্রীর বক্তব্যে শিক্ষাব্যবস্থার গুণগত পরিবর্তন, কারিগরি শিক্ষার আধুনিকায়ন এবং শিক্ষার ফলাফল মূল্যায়নের ওপর সরকারের গুরুত্ব দেওয়ার বিষয়টি উঠে আসে।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.