
নওগাঁর রাণীনগর উপজেলার আমিরপুর আশ্রয়নের বাসিন্দা খলিলুর রহমান শেখ এর পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় সাত লাখ টাকার মাছ নিধনের অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার আমিরপুর কয়ারপার নামক পুকুরে এই বিষ প্রয়োগ করা হয়। এঘটনায় শনিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মাছ চাষী খলিলুর রহমান জানান,বিভিন্ন এনজিও -সমিতি থেকে ঋন নিয়ে আমিরপুর গ্রামের মাদ্রাসার প্রায় ৩বিঘার একটি পুকুর লিজ নিয়ে গত ৫/৬ বছর ধরে মাছ চাষ করে আসছিলেন। এরই মধ্যে পূর্ব শত্রুতার জ্বের ধরে কে বা কাহারা বৃহস্পতিবার রাতে পুকুরে বিষ প্রয়োগ করে। শনিবার সকালে পুকুরে গিয়ে দেখেন টেংরা,কাতল,পাঙ্গাস,সিলভার কার্প ও মনোসেক্সসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠেছে। তিনি বলেন,এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। এঘটনায় তিনি শনিবার দুপুরে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্তসহ জরিতদের সনাক্ত করতে কাজ চলছে।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.