মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
মাদককে না বলি, সবুজ পৃথিবী গড়ি’—স্লোগানে মাদকমুক্ত সমাজ গঠন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মিরসরাইয়ে মাদকবিরোধী র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় কমলদহ হযরত শাহ সুফী আলহাজ্ব মাওলানা নুর আহমদ (রহ.) দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে দীপ্ত যুব ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে বক্তব্য দেন নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিমল কর্মকার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এস এম হারুন, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস উদ্দিন মাসুদ, লোকমান হোসেন, মাদ্রাসার সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম ও দীপ্ত যুব ফাউন্ডেশনের সভাপতি আনসার উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ওয়াহেদপুর যুবদলের যুগ্ম সম্পাদক আবু তাহের, ডা. সাজ্জাদ হোসেন, ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. হারেজ, সংগঠনের সহসভাপতি শাকিল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম শাকিলসহ কার্যকরী কমিটির সদস্য, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি এম এ হাসনাত।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এর প্রভাব পড়ে পুরো পরিবার ও সমাজের ওপর। যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। আলোচনা সভা শেষে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। পরে মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন অতিথি ও সংগঠনের সদস্যরা।
উল্লেখ্য, ২০২০ সালের ২৬ মার্চ প্রতিষ্ঠার পর থেকে দীপ্ত যুব ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি অসহায়, সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সম্প্রতি সংগঠনটি যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন লাভ করেছে। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে একটি সচেতন ও মানবিক সমাজ গঠনে সংগঠনটির কার্যক্রম অব্যাহত রয়েছে।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.