
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পাঞ্জাবের অমৃতসরে একটি মন্দিরে আটকে রেখে তফশিলি সম্প্রদায়ের দুই নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মন্দিরের প্রধান পুরোহিতসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মামলার অন্য দুই অভিযুক্ত পালিয়ে গেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, নির্যাতনের শিকার দুই নারী নিজেদের দুরবস্থার কথা জানিয়ে পাঞ্জাবের তফশিলি কমিশনের সদস্য তারসেম সিংয়ের কাছে চিঠি লেখেন। ওই অভিযোগের ভিত্তিতে অমৃতসরের লোপোকে থানার পুলিশ রামতীর্থ কমপ্লেক্সের গুরু জ্ঞান নাথ আশ্রম বাল্মীকি তীর্থে অভিযান চালায়।
অভিযান চালিয়ে মন্দির থেকে দুই নারীকে উদ্ধার করা হয়। এ সময় মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত গিরিধারি নাথ ও তাঁর সহযোগী বারিন্দর নাথকে গ্রেপ্তার করে পুলিশ।
অন্যদিকে, এ ঘটনায় অভিযুক্ত নাছট্টর সিং ও সুরজ নাথ পালিয়ে গেছেন।
স্থানীয় ডিএসপি প্রতাপ সিং জানান, তফশিলি কমিশনের সদস্য তারসেম সিং সায়ালকার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি পলাতক দুই অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সূত্র: আরটিভি অনলাইন
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.