মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর:
দিনাজপুর সরকারি মহিলা কলেজে ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত ছয়তলা বিজ্ঞান ভবনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে প্রধান অতিথি হিসেবে ভবনটির উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. তহিদুল ইসলাম, উপাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল্লাহ আল ফুয়াদ, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, বখতিয়ার আহমেদ কচিসহ কলেজের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
নতুন বিজ্ঞান ভবনটি চালুর ফলে কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারিত হওয়ার পাশাপাশি পাঠদান ও ব্যবহারিক শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.