মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি, দিনাজপুর:
দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ অভিযানে অংশ নেন। এ সময় হাসপাতালের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পরিষ্কারসহ হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন রাখার কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমন। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আযম সোহেল, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম তাজ ও সুমন ডলার, দিনাজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক এবং সদস্য সচিব মো. ফরহাদ রহমান প্লাবন।
এ ছাড়া জেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।
এ সময় নেতাকর্মীরা বলেন, হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠান। রোগীদের সুস্থ পরিবেশে চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। এ ধরনের উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি হাসপাতালের পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.