নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ:
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে নিয়োগ ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের নিয়ে বিশেষ ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) গোপালগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত ব্রিফিং সেশনে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
ব্রিফিংকালে পুলিশ সুপার নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সকল অফিসার ও ফোর্সকে পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ, মেধা ও যোগ্যতাভিত্তিক এবং দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে। কোনো ধরনের অনিয়ম, তদবির কিংবা আর্থিক লেনদেনের সুযোগ নেই। প্রার্থীরা সম্পূর্ণ নিজ যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগের জন্য বিবেচিত হবেন।
নিয়োগ কার্যক্রমের প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন পুলিশ সুপার।
ব্রিফিং সেশনে সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), গোপালগঞ্জসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.