মোঃ এরশাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে আবু হানিফ খান সভাপতি মো. ওমর ফারুক খান জুবায়ের সাধারণ সম্পাদক ও ফরিদুল ইসলাম ফরিদ সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন । মঙ্গলবার (২৭ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে এ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়, মোট ৫১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সাবেক অধ্যক্ষ মো. আব্দুল মোত্তালেব শেখ।
নির্বাচন কমিশনের অপর সদস্যরা হলেন, মোঃ আমিনুল বারী তালুকদার, আব্দুল কাদের,মোঃ ইয়াকুব আলী তালুকদার।
সভাপতি পদে চেয়ার প্রতীকে মো. আবু হানিফ খান ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকের মো. আইয়ুব আলী মন্ডল পান ২০ ভোট।
সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে মো. ওমর ফারুক খান জুবায়ের ২৬ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রফিকুল ইসলাম রফিক ইট প্রতীকে ২৫ ভোট পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে ফুটবল প্রতীকে মো. ফরিদুল ইসলাম ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী চিমনি প্রতীকে মো. ইমরান হোসেন চিমনি প্রতীকে ২৪ ভোট পান।
এর আগে সহ-সভাপতি পদে মো. আব্দুল হালিম খান এবং অর্থ সম্পাদক পদে মো. রবিউল আলম রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রে ইটভাটা মালিকদের সরব উপস্থিতি দেখা যায়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়।
এর আগে সকালে ভোট কার্যক্রম পরিদর্শন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক। এ সময় থানা-পুলিশের সদস্য, স্থানীয় বিএনপির নেতাকর্মী, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.