মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলা মদন উপজেলার ৬ নং তিয়শ্রী ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাইফুল ইসলাম -এর উদ্যোগে এবং স্থানীয় জনসাধারণের সক্রিয় অংশগ্রহণে ধুবাওয়ালা গ্রামে ৭নং ওয়ার্ড এলাকায় একটি গভীর নলকূপ (টিউবওয়েল) স্থাপন করা হয়েছে। দীর্ঘ দিন ধরে ওই এলাকার মানুষ সুপেয় ও নিরাপদ পানির সংকটে ভুগছিলেন।
আজ রবিবার (২৫অক্টোবর২০২৬) সকালে আনুষ্ঠানিকভাবে এই টিউবওয়েলটির উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাইফুল ইসলাম বলেন, "জনগণের মৌলিক চাহিদা পূরণ এবং নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য। এই টিউবওয়েল স্থাপনের মাধ্যমে এলাকাবাসীর বিশুদ্ধ পানির সংকট কিছুটা হলেও লাঘব হবে।
এ সময় উপস্থিত ছিলেন, আফলাক বাঙালী,জীবন মিয়া, আবু হাসান, এনামুল হক, ৬নং তিয়শ্রী ইউনিয়নের অন্যান্য নেতাবৃন্দ,সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ ছিলেন। প্রার্থীর এই ব্যতিক্রমী ও জনবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনসাধারণ।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.