আরিফুল ইসলাম আরিফ, নীলফামারী প্রতিনিধি।
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নীলফামারী সার্কেল।
কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী জেলা শহরের প্রধান প্রধান সড়ক, বিভিন্ন যানবাহন ও স্থানীয় বাজারে সড়ক নিরাপত্তাবিষয়ক প্রচার চালানো হয়। এ সময় সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
পরে সন্ধ্যায় শহরের শহীদ মিনার, চৌরঙ্গী মোড় ও কেন্দ্রীয় বাস টার্মিনালে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় চালক, যাত্রী ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ সড়ক ব্যবহারের আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে বিআরটিএ নীলফামারী সার্কেলের মোটরযান পরিদর্শক মো. মেহেদী হাসান, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট রোহান সরকার রঞ্জু, আমিনুল ইসলাম ও কামাল হোসেনসহ সংস্থাটির কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.