মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর:
জাতীয় শিশু অধিকার দিবস উপলক্ষে দিনাজপুরে শিশু অধিকার ও জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) জেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ র্যালিতে বিভিন্ন বিএনসিসি প্লাটুনের ৮৯ জন ক্যাডেট অংশ নেন।
র্যালিটি দিনাজপুর জিলা স্কুল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে দিনাজপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ, পিইউও ও প্রফেসর মোঃ আব্দুল্লাহ আল ফুয়াদ, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক, দিনাজপুর শিশু একাডেমির কর্মকর্তা এবং দুইজন সামরিক প্রশিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
র্যালির মূল প্রতিপাদ্য ছিল— “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এবং “শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত”।
র্যালির মাধ্যমে শিশুদের অধিকার নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশুদের নিরাপদ ও সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয়।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.