পরেশ বিশ্বাস, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) গোবিন্দপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কুলোকোনা গ্রাম থেকে এ জরিপ কার্যক্রম শুরু হয়।
জরিপ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপির আহবায়ক ওবায়দুল ইসলাম, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এম. মিঠু লস্কর, বিএনপি নেতা নিজামুদ্দিন মুন্সী এবং মুকসুদপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী আলাউদ্দিন আল আজাদ।
জরিপ কার্যক্রম পরিচালনার জন্য ১৫ জন তথ্য সংগ্রহকারী দায়িত্ব পালন করছেন। তারা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের তথ্য সংগ্রহ করছেন।
এ কার্যক্রমের মাধ্যমে ইউনিয়নের প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করে ফ্যামিলি কার্ডের আওতায় আনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.