গোপালগঞ্জ প্রতিনিধি:
“দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।
আলোচনা সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি ও তাঁদের অভিভাবক, সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করে তোলা, সমাজে তাঁদের সমঅধিকার নিশ্চিত করা এবং নিরাপদে চলাচলের ক্ষেত্রে সাদাছড়ির গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে প্রতিবন্ধীবান্ধব পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সবার জন্য নিরাপদ, সহজ ও মর্যাদাপূর্ণ চলাচল নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.