
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেছেন সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা।
এ সময় তাঁরা পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল পর্যবেক্ষণ করেন। পাশাপাশি পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে জেলার বিভিন্ন পূজামণ্ডপে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা, নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক রয়েছে।
সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে সবার জন্য নিরাপদ ও নির্বিঘ্ন শারদীয় দুর্গাপূজা নিশ্চিত করতে গোপালগঞ্জ জেলা পুলিশ কাজ করছে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.