সামসু উদ্দিন বাবু: কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়ার সাবেক এমপি মরহুম এডভোকেট এ এন এম ইউছুফের ১৭তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে মরহুমের প্রতিষ্টিত এম এ গণী কলেজ প্রাঙ্গণে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট এ এন এম খালেদ লাকির সভাপতিত্বে ও কলেজের অধ্যক্ষ এ এন এম আলম এবং সহকারি অধ্যাপক মোতাহের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাছ খান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আইনজীবী ফোরামের সহসভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা, কুলাউড়া পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম শাহজালাল, কলেজের সাবেক অধ্যক্ষ শাহ আলম সরকার, জুড়ী শাহ নিমাত্রা কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি ফারুক উদ্দিন আহমদ সুন্দর, গজবাগ আহমদ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আকদ্দস আলী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা মরহুম এ এন এম ইউছুফের রাজনৈতিক জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.