কিশোরগঞ্জে প্রায় দুই যুগ আগে দোকানে ডাকাতির সময় দুই ব্যক্তিকে হত্যার মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ১০৪ বছর বয়সী নুর মোহাম্মদ আদালতে আত্মসমর্পণ করেছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন তিনি।
নুর মোহাম্মদের আইনজীবী আদালতকে জানান, তিনি বর্তমানে নানা জটিল রোগে আক্রান্ত এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় তাঁর জামিনের আবেদন করা হয়।
তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে নুর মোহাম্মদকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০০০ সালের ৩০ ডিসেম্বর কিশোরগঞ্জের বড় বাজারে একটি দোকানে ডাকাতির সময় দুই ব্যক্তি নিহত হন। ওই ঘটনায় করা মামলায় ২০০৩ সালে নুর মোহাম্মদসহ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেন আদালত।
পরবর্তীতে ২০০৭ সালে উচ্চ আদালতে নুর মোহাম্মদের মৃত্যুদণ্ড কমিয়ে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.