মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার: গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ মোড় এলাকা থেকে দুই বছরের শিশুসন্তানসহ এক নারী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ নারী মোছা. রনি খাতুন (২৬)। তার সঙ্গে রয়েছে দুই বছরের শিশু সন্তান আব্দুল্লাহ। রনি খাতুন নড়াইল জেলার লোহাগড়া থানার পদ্মবিলা গ্রামের মো. তায়জল শেখের মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে রনি খাতুন তার শিশু সন্তানকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হন। এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
সর্বশেষ মুকসুদপুর কলেজ মোড় এলাকায় রনি খাতুন ও শিশুটির অবস্থানের তথ্য পাওয়া যায়। ওই এলাকা থেকে তিনি এক ব্যক্তির মোবাইল ফোন ব্যবহার করে বাসায় ফোন করেছিলেন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত রনি খাতুন ও শিশু আব্দুল্লাহর সন্ধান পাননি। তাদের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
কেউ রনি খাতুন ও শিশু আব্দুল্লাহর সন্ধান পেলে ০১৭৫২২৮৭১৪২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.