বিশেষ প্রতিনিধি: কাজী ওহিদ, মুকসুদপুর (গোপালগঞ্জ): আজকের জাগরণ
গোপালগঞ্জের মুকসুদপুরে প্রতিবন্ধী ব্যক্তি, প্যারালাইসিসে আক্রান্ত এবং কোমর, হাত-পায়ের ব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগা মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ও থেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের মাটিয়া ব্রিজ-লোহাইড় সড়ক এলাকায় গোপালগঞ্জ জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করে মাতৃস্নেহ প্রতিবন্ধী যুব নারী উন্নয়ন সংস্থা।
ক্যাম্পের কার্যক্রম শুরুর সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীরুল ইসলাম। সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোসা. নাজনীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল হাসান শুভ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা (অ. দা.) ডা. মো. আনিসুজ্জামান, এম রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মুশফিকুর রহমান (টুটুল) এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সায়াদ উদ্দীন আহম্মেদ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পে প্রতিবন্ধী ও বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজন অনুযায়ী থেরাপি সেবা দেওয়া হয়। স্থানীয় পর্যায়ে এ ধরনের সেবা নিশ্চিত করতেই ক্যাম্পটির আয়োজন করা হয়েছে।
পরে অতিথিরা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.