সুমাইয়া নূর প্রভা: বিশেষ প্রতিনিধি: আজকের জাগরণ
গোপালগঞ্জের মুকসুদপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মুকসুদপুরে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় মহারাজপুর ইউনিয়ন ও বাঁশবাড়িয়া ইউনিয়ন ফুটবল দল। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম।
অনুষ্ঠানে বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল-মামুন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু এবং সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবর প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব ও সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী।
নির্ধারিত সময়ে খেলা শুরু হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই গোল করতে পারেনি। ফলে ম্যাচটি গোলশূন্য অবস্থায় শেষ হওয়ায় ফাইনালের ফলাফল নির্ধারণ করা সম্ভব হয়নি। পরবর্তীতে ফাইনাল খেলাটি পুনরায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে মুকসুদপুর উপজেলা ক্রীড়া পরিষদের সদস্য সচিব সাইফুল ইসলাম পান্নু জানান, ফাইনাল খেলার নতুন তারিখ ও সময় পরবর্তীতে মাইকিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.