বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়তে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে: এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম মুকসুদপুর ও গোপালগঞ্জে পৃথক তিন সড়ক দুর্ঘটনা, নিহত ১ মুকসুদপুরে মাদক বিক্রি বন্ধের দাবিতে মুকসুদপুর প্রেসক্লাব সভাপতির দ্বারস্থ স্থানীয়রা ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

নিজেদের ভবিষ্যৎ গড়তে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে: এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০.১০ পিএম
  • ৩৯ Time View
নিজেদের ভবিষ্যৎ গড়তে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে: এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম
নিজেদের ভবিষ্যৎ গড়তে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে: এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম
64

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি, দিনাজপুর:

দিনাজপুরে RAISE (Reintegration of Returning Migrants) প্রকল্পের আওতায় ‘Livestock Rearing and Management’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, “আপনারা নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য নিজেদের দক্ষ করে গড়ে তুলবেন। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখবেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম, প্রবাসী কল্যাণ সেন্টার দিনাজপুরের সহকারী পরিচালক খন্দকার ইকবাল হোসেন এবং জেলা ভেটেরিনারি অফিসার আশিকা আকবর তৃষা।

অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। আয়োজকেরা জানান, এ প্রশিক্ষণের উদ্দেশ্য বিদেশফেরত অভিবাসীদের পুনঃএকীভূতকরণের পাশাপাশি গবাদিপশু পালন ও ব্যবস্থাপনা বিষয়ে তাদের দক্ষতা বাড়ানো এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া।

জেলা প্রশাসন, জেলা প্রাণিসম্পদ দপ্তর ও প্রবাসী কল্যাণ সেন্টার, দিনাজপুরের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024