নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ |
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও মোঃ হামিদুর রহমান-এর গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে শুভ আগমন উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা আইনজীবী সমিতি, গোপালগঞ্জ ও বিচার বিভাগ, গোপালগঞ্জের আয়োজনে জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী আবুল খায়ের।
জেলা ও দায়রা জজ আদালত, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং জেলার অন্যান্য ট্রাইব্যুনাল পরিদর্শন উপলক্ষে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি।
অনুষ্ঠানে গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবাসহ জেলা আইনজীবী সমিতির কর্মকর্তারা, বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় আগত বিচারপতিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.