আরিফুল ইসলাম আরিফ: নীলফামারী প্রতিনিধি।
দলের শৃঙ্খলা রক্ষা, অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ়করণ এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের মাধ্যমে আগামী দিনের রাজনৈতিক ও রাজনৈতিক চক্রান্ত মোকাবিলার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। ১৩ সেপ্টেম্বর (রবিবার) বিকেলে নীলফামারী সার্কিট হাউজে জেলা জেলা বিএনপি আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, “ষড়যন্ত্রকারীরা নানা চক্রান্ত করে সাময়িক বিপর্যয় ঘটাতে পারে, কিন্তু ত্যাগী নেতাকর্মী ও জনগণের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আবার ঘুরে দাঁড়াবে। রাজনৈতিক সততা ও নেতৃত্বের প্রতি শতভাগ আনুগত্য না থাকলে কোনো রাজনৈতিক লড়াইয়ে জয়ী হওয়া সম্ভব নয়।
তিনি আরও উল্লেখ করেন, ক্ষমতার দম্ভ পরিহার করে সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই হবে দলের মূল শক্তি। শীর্ষ নেতৃত্বের আদর্শ অনুসরণের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, “আমাদের আচার-ব্যবহার ও কর্মে এমন পরিবর্তন আনতে হবে যেন সাধারণ মানুষ দলের ওপর পূর্ণ আস্থা রাখতে পারে। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে এক সুরে কথা বলতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
সমাজকল্যাণ মন্ত্রী তাঁর বক্তব্যে স্থানীয় নেতৃত্বের ত্যাগ ও অবদানের প্রশংসা করে বলেন, আগামীতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ-সংগঠনকে ঐক্যবদ্ধভাবে পুনর্গঠন ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। সাময়িক ভুল-ত্রুটি ও পরাজয় শিক্ষা নিয়ে আগামী দিনে বড় বিজয়ের ভিত্তি গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সমাবেশে জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.