শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, মাটিতে পুঁতে ধ্বংস

  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৮.০৬ পিএম
  • ৯৫ Time View
মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, মাটিতে পুঁতে ধ্বংস
মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, মাটিতে পুঁতে ধ্বংস
137

আরেফিন মুক্তা, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা মাছগুলো মাটির নিচে পুঁতে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলামের নেতৃত্বে উজানী বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪২ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। এ সময় মাছ বিক্রেতা পালিয়ে যায়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম জানান, পিরানহা মাছের চাষ, উৎপাদন, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ। আগ্রাসী প্রজাতির এ মাছ দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করতে পারে।

অভিযান শেষে জব্দ করা পিরানহা মাছ মাটির নিচে পুঁতে ধ্বংস করা হয়। নিষিদ্ধ মাছের বিক্রি ও বাজারজাত বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

অভিযানে অফিস সহকারী রাজন বিশ্বাস, অফিস সহায়ক হাসমত আলীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026