মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
“রূপালী মৎস্য সম্পদ উন্নয়নে ও সংরক্ষণে” এবং “সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা সদরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে নির্বাচিত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মাহাতাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং মৎস্যচাষি অচিন্ত্য কুমার মালো।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব হাসান বাবর, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, মুকসুদপুর পৌর যুবদলের আহ্বায়ক সাইদুজ্জামান লিটন, মৎস্যজীবী দল, মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি মাহমুদ খান রাজু ও সাধারণ সম্পাদক অনুপম সরকার সাধুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদ সংরক্ষণের পাশাপাশি আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে টেকসই মৎস্যচাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠান শেষে উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে স্থানীয় পর্যায়ে সফল মৎস্যচাষি আবু নাসির খান, দুলাল হোসেন মোল্লা ও কাবির মোল্লাকে পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, মুকসুদপুরে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এর মধ্যে মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ে মতবিনিময় সভা, জনবহুল স্থানে মৎস্যবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান রয়েছে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.