শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত উপস্থাপক-অভিনেত্রী মৌসুমী মৌ, শঙ্কামুক্ত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে দিনাজপুর জেলা বিএনপির বিজয় মিছিল ড. সাইদুর রহমান লস্কর একাডেমির চতুর্থ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের প্রস্তুতি পরিদর্শনে ইউএনও মাহমুদ আশিক কবির বিরোধের জেরে নৃশংস হত্যার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দিনাজপুরে কবিরাজ গোপালের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বন্যা বিধ্বস্ত আসামে গৌতম আদানি করলেন ১১ কোটির সাহায্য  দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত উপস্থাপক-অভিনেত্রী মৌসুমী মৌ, শঙ্কামুক্ত

  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১০.২৪ পিএম
  • ১৪ Time View
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত উপস্থাপক-অভিনেত্রী মৌসুমী মৌ, শঙ্কামুক্ত
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত উপস্থাপক-অভিনেত্রী মৌসুমী মৌ, শঙ্কামুক্ত
15

উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। একটি অনুষ্ঠানের কাজ শেষে ফেরার পথে তার বহনকারী গাড়িকে একটি দ্রুতগতির পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় তিনি আহত হলেও বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই উপস্থাপিকা-অভিনেত্রী।
মৌসুমী মৌ জানান, বড় ধরনের কোনো ঝুঁকি না থাকলেও মাথা, বুক, হাত ও পায়ে আঘাত পেয়েছেন। দুর্ঘটনার ধাক্কা কাটিয়ে উঠতে এখনও কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।

ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে ভয়াবহ সেই মুহূর্তের বর্ণনা দিয়ে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ! অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি। শো শেষ করে ফেরার পথে একটি পিকআপ আমাদের গাড়িকে ধাক্কা দেয়। আমি গাড়ির বাম পাশ থেকে ডান দিকে ছিটকে পড়ি। মাথা, বুক, পা ও হাতে আঘাত পাই। তবে আল্লাহর রহমতে বড় কোনো ক্ষতি হয়নি।”
তিনি আরও জানান, তার গাড়ির ঠিক পেছনেই মোটরসাইকেলে ছিলেন তার মেকআপ আর্টিস্ট মুমিন। কয়েক সেকেন্ডের ব্যবধানেই বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত উল্লেখ করে তিনি বলেন, “যদি পিকআপটি মুমিনকে ধাক্কা দিত, তাহলে হয়তো সে ছিটকে যেত। আর যদি আমার গাড়ির দরজার দিকে আঘাত লাগত, তাহলে হয়তো আজ আমি বেঁচে থাকতাম না।”
এ ঘটনায় পিকআপ চালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগও তুলেছেন মৌসুমী মৌ। তার দাবি, চালক বেপরোয়া ছিলেন এবং গাড়ির ব্রেকও ঠিকভাবে কাজ করছিল না। এমনকি চালকের আচরণ দেখে তার মনে হয়েছে, তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। পরে পিকআপটির মালিক এসে জানান, ওই ব্যক্তির সেদিন গাড়ি চালানোর কথা ছিল না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024