শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নীলফামারী চেম্বারের সভাপতি মাহবুব, সিনিয়র সহসভাপতি রাজু, সহসভাপতি স্বপন

  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৯.০৫ এএম
  • ১৫০ Time View
212

আরিফুল ইসলাম আরিফ-নীলফামারী প্রতিনিধি ।

নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বি-বার্ষিক নির্বাচনে ৪ ভোটের ব্যবধানে মো. মাহবুব উর রহমান মাহবুব সভাপতি নির্বাচিত হয়েছেন।
শনিবার(২২ আগস্ট) সকাল ১০টা থেকে শহরের রাবেয়া বালিকা বিদ্যালয় নিকেতন কেন্দ্রে ভোট গ্রহন শেষে সন্ধ্যায় ওই ফলাফল ঘোষণা করা হয়। তিনি ২৮০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সোহেল পারভেজ পেয়েছেন ২৭৬ ভোট। পদটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তিন জন।

সভাপতি পদে নির্বাচিত মো. মাহবুব উর রহমান মাহবুব পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং দোকান মালিক সমিতির সভাপতি। একই পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সোহেল পারভেজ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নীলফামারী চেম্বার এবং কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি।
সিনিয়র সহসভাপতি পদে ৩৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাজ কুমার পোদ্দার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সালেহ সোহেল রানা পেয়েছেন ২১৪ ভোট।
সহসভাপতি পদে ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আকতার হোসেন স্বপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফরহানুল হক ১৩১ ভোট পেয়েছেন।
নির্বাচনে সাধারণ গ্রুপে ১২জন সদস্যের মধ্যে নির্বাচিত হয়েছেন মো. গোলাম মোস্তফা রঞ্জু, মো. মুক্তার হোসেন, সুশান্ত কুমার, মো. হাসানুজ্জামান, মো. তারিকুল আলম, তাপস কুমার সাহা, মো. মনিরুজ্জামান চৌধুরী, মো. রেজওয়ান আহমেদ, মো. সাকিল আহমেদ, মো. আকিবুর রহমান, মো. মশগুল ইসলাম, মো. মাহবুবর রহমান মনি। এ পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ১৮ জন প্রার্থী।
সহযোগি সদস্য গ্রুপে নির্বাচিত হয়েছেন মো. আবুল কালাম মিঠু, মোহাম্মদ মমতাজ, মোবাশ্বের আলম প্রিন্স, মো. মতিয়ার রহমান, মো. আজিজুল ইসলাম। এ পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন আট জন প্রার্থী।

এছাড়া নির্বাহী সদস্য (ট্রেড) দুইটি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় দুইজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তারা হলেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ), নীলফামারী জেলার সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)নীলফামারী জেলার সভাপতি আব্দুল মোমিন।

দ্বিবার্ষিক এই নির্বাচনে মোট ২২টি পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে ৬৮৪ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ৫৯০ জন। প্রদত্ব ভোটের মধে ১০ ভোট বাতিল হয়েছে।
নির্বাচনী বোর্ডের প্রধান আবু মোহাম্মদ সোয়েম এসব তথ্য নিশ্চিত করে বলেন,‘কোন ধরণের প্রতিবন্ধকতা ছাড়াই প্রভাবমুক্ত থেকে নিস্বার্থভাবে এবং স্বচ্ছতারসাথে এ নির্বাচন সম্পন্ন করা হয়েছে।

মো,আরিফুল ইসলাম আরিফ
নীলফামারী প্রতিনিধি
তাং:-২২/০৮/২০২৬ ইং মোবাইল:-০১৭১১৪১৮৩১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026