নূর আলম শেখ: সম্পাদক ও প্রকাশক : আজকের জাগরণ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৪ নং খান্দারপাড়া ইউনিয়নের ড. সাইদুর রহমান লস্কর একাডেমি-তে প্রস্তাবিত চতুর্থ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের প্রস্তুতি ও বাস্তবায়ন কার্যক্রম পরিদর্শন করেছেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও একাডেমির সভাপতি মাহমুদ আশিক কবির।
বৃহস্পতিবার (০৬ আগস্ট ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে সহকারী প্রধান শিক্ষক মুন্সি নাসির উদ্দিন-এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা ফুল দিয়ে ইউএনও ও একাডেমির সভাপতিকে আন্তরিকভাবে স্বাগত জানান।
পরিদর্শনকালে মাহমুদ আশিক কবির প্রস্তাবিত চতুর্থ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণস্থল সরেজমিনে পরিদর্শন করেন এবং নির্মাণকাজ শুরুর পূর্বপ্রস্তুতি, অবকাঠামোগত বিষয়, প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ভবন নির্মাণকাজ দ্রুত শুরু, নির্ধারিত সময়ে সম্পন্ন এবং গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল নাঈম, উপজেলা প্রকৌশলী আবদুল মান্নান, ৪ নং খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমারত শেখ, মোঃ শহিদুল ইসলাম, খান্দারপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইমারত খন্দকার, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইমরান হোসেন, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মন্টু চন্দ্র বিশ্বাস, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে ইউএনও ও একাডেমির সভাপতি মাহমুদ আশিক কবির সংশ্লিষ্টদের সঙ্গে ভবন নির্মাণকাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, প্রস্তাবিত চতুর্থ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণকাজ সম্পন্ন হলে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং এলাকার শিক্ষার্থীরা আধুনিক, নিরাপদ ও মানসম্মত শিক্ষা পরিবেশে পাঠগ্রহণের সুযোগ লাভ করবে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.