সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
আসামরাজ্যের ডিব্রুগড় জেলার খনিকর এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় দশম শ্রেনীর ছাত্রের মৃত্যুর চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। সোমবার (৩১ আগস্ট ) সংগঠিত এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সমীরণ গোঁহাই নামে এক ছাত্র। বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে প্রকাশ, খনিকরের কাছে একটি বাইক ও স্কুটির মধ্যে আচমকাই মুখোমুখি সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই গুরুতব আহত হন সমীরণ। দ্রুত তাঁকে উদ্ধার করার চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই দুর্ঘটনায় আরও ২ যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। মৃত সমীরণ গোঁহাই ডিব্রুগড়ের সেন্ট জেভিয়ার্স স্কুলের দশম শ্রেনীর ছাত্র ছিলেন। এই কিশোরের আকস্মিক মৃত্যুতে পরিবার পরিজন, সহপাঠী এবং শিক্ষক - শিক্ষিকাদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সমীরণের অকাল মৃত্যুত শোকে স্তব্ধ গোটা এলাকা।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.