রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল রাঘদী ইউনিয়ন বিএনপির ১২৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা মাদারীপুর থেকে নিখোঁজ সিফাত, ডেমরার বামৈল বাজার থেকে মাকে শেষ ফোন মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায়

ডিব্রুগড়ে বাইক- স্কুটির সংঘর্ষে দশম শ্রেনীর ছাত্রের মৃত্যু 

  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬.৫০ পিএম
  • ১০৬ Time View
ডিব্রুগড়ে বাইক- স্কুটির সংঘর্ষে দশম শ্রেনীর ছাত্রের মৃত্যু 
ডিব্রুগড়ে বাইক- স্কুটির সংঘর্ষে দশম শ্রেনীর ছাত্রের মৃত্যু 
162

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

আসামরাজ্যের ডিব্রুগড় জেলার খনিকর এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় দশম শ্রেনীর ছাত্রের মৃত্যুর চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। সোমবার (৩১ আগস্ট ) সংগঠিত এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সমীরণ গোঁহাই নামে এক ছাত্র। বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে প্রকাশ, খনিকরের কাছে একটি বাইক ও স্কুটির মধ্যে আচমকাই মুখোমুখি সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই গুরুতব আহত হন সমীরণ। দ্রুত তাঁকে উদ্ধার করার চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই দুর্ঘটনায় আরও ২ যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। মৃত সমীরণ গোঁহাই ডিব্রুগড়ের সেন্ট জেভিয়ার্স স্কুলের দশম শ্রেনীর ছাত্র ছিলেন। এই কিশোরের আকস্মিক মৃত্যুতে পরিবার পরিজন, সহপাঠী এবং শিক্ষক – শিক্ষিকাদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সমীরণের অকাল মৃত্যুত শোকে স্তব্ধ গোটা এলাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026