জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে গতকাল (০৫ আগস্ট) জেলা প্রশাসন, গোপালগঞ্জের উদ্যোগে নির্মাণাধীন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে "জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. কে এম বাবর, জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং জুলাইয়ের চেতনায় দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.