মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) বিকেলে দিনাজপুর জিমনেসিয়াম সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ চত্বর থেকে একটি বিশাল বিজয় মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে গিয়ে শেষ হয়।
মিছিল শুরুর আগে জুলাই স্মৃতিস্তম্ভ চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিক, হাসানুজ্জামান উজ্জ্বল, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল এবং দিনাজপুর জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা।
সমাবেশ ও বিজয় মিছিলে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.