গোপালগঞ্জ প্রতিনিধি:
ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) মোঃ সিদ্দিকুর রহমান গোপালগঞ্জ জেলার পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা বার্ষিক পরিদর্শন করেছেন।
রোববার (৩০ আগস্ট ২০২৬) তিনি গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তাকে ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। পরে জেলা পুলিশের একটি চৌকস দল অ্যাডিশনাল ডিআইজিকে সালামি প্রদান করে।
এরপর অ্যাডিশনাল ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান পর্যায়ক্রমে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট দপ্তরের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস প্রবেশনার) রনি হাওলাদারসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
বার্ষিক পরিদর্শনের মাধ্যমে পুলিশের প্রশাসনিক কার্যক্রম, শৃঙ্খলা, পেশাগত দক্ষতা ও জননিরাপত্তামূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.