শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল রাঘদী ইউনিয়ন বিএনপির ১২৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা মাদারীপুর থেকে নিখোঁজ সিফাত, ডেমরার বামৈল বাজার থেকে মাকে শেষ ফোন মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায়

আসামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থল পরিদর্শন মুখ্যমন্ত্রীর, নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি করে সহায়তা

  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১.২৭ পিএম
  • ১০৮ Time View
আসামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থল পরিদর্শন মুখ্যমন্ত্রীর, নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি করে সহায়তা
আসামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থল পরিদর্শন মুখ্যমন্ত্রীর, নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি করে সহায়তা
166

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি,

ভারতের আসাম রাজ্যের ক্ষেত্রীর তেতেলিয়ায় ২৭ নম্বর জাতীয় সড়কে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনাস্থল সোমবার (৩১ আগস্ট) পরিদর্শন করেছেন আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা।

ঘটনাস্থল পরিদর্শনকালে দুর্ঘটনার কারণ ও পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জাতীয় সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় ক্ষেত্রীর তেতেলিয়া এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে নগাঁও থেকে গুয়াহাটিগামী একটি যাত্রীবাহী ট্রাভেলার ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ভয়াবহ এ দুর্ঘটনায় প্রথমে কয়েকজন ঘটনাস্থলেই নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হলে মৃতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়ায়। আহত হন আরও বেশ কয়েকজন।

প্রাথমিকভাবে সড়কের বেহাল অবস্থা ও বড় গর্ত দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে তথ্য পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও জাতীয় সড়কের দুর্বল রক্ষণাবেক্ষণ ও সড়কের গর্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী দুর্ঘটনায় নিহত সাতজনের নিকটাত্মীয়দের প্রত্যেক পরিবারকে এককালীন ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন।

মুখ্যমন্ত্রী জানান, দুর্ঘটনার কারণ উদঘাটনে পূর্ণাঙ্গ পুলিশি তদন্ত করা হবে। তদন্তে কারও অবহেলা বা অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026