রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল রাঘদী ইউনিয়ন বিএনপির ১২৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা মাদারীপুর থেকে নিখোঁজ সিফাত, ডেমরার বামৈল বাজার থেকে মাকে শেষ ফোন মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায়

আসামের সোনাপুরের ক্ষেত্রীতে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত ৭

  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৩.২৪ পিএম
  • ৫৯ Time View
আসামের সোনাপুরের ক্ষেত্রীতে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত ৭
আসামের সোনাপুরের ক্ষেত্রীতে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত ৭
102

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

রবিবার (৩০ আগস্ট ) রাতে আসামরাজ্যের গুয়াহাটির সন্নিকটে সোনাপুরের ক্ষেত্রীতে ২৭ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন ইদ্রিস আলি (উলুবাড়ি), অনিমা ডেকা বরদলৈ ( লাহরিঘাট), জ্যোতিকা রংহাং ( গুয়াহাটি ), ইনসান আলি ( পালকাটা), প্রশান্ত ফুকন ( জাগি রোড), খালাসি তফিকুল আলী ( কাহিকুছি)ও চালক গোপাল দাস (জাগীরোড)। এ দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। খবরে প্রকাশ, এএস-০৭- বি সি -৪২৭১ নম্বর একটি ট্রাক এবং এ এস- ০১ এইচ সি- o৭১৬ নম্বরের একটি যাত্রীবাহী ট্রাভেলার এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী ট্রাভেলারটি গুয়াহাটির দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত দিকে চলে গিয়ে ট্রাকটিতে ধাক্কা মারে বলে জানা গেছে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যেই ট্রাভেলারটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর দীর্ঘ সময় ধরে গাড়িটি ভিতরে বহু যাত্রী আটকে ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ক্ষেত্রী পুলিশ ও স্থানীয় বাসিন্দারা পৌঁছে যৌথভাবে ট্রাভেলারের ভিতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করেন। আহতদের চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026