নিজস্ব প্রতিবেদক | আজকের জাগরণ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৫ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবাহী ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এতে ট্রাকভর্তি ডিম সড়কে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে থাকা ডিম কুড়াতে স্থানীয় লোকজন সড়কে নামলে, ওই সময় ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় এবং আরও সাতজন আহত হন।
আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা অন্তত ছয়টি যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করেন।
নিহতদের মধ্যে ডিমবাহী ট্রাকের চালক রয়েছেন। এছাড়া স্থানীয়দের দেওয়া তথ্যমতে নিহতদের মধ্যে জয়নাল (২৭), আরিফ (২৭) এবং ওবায়দুর (৪০)-এর পরিচয় জানা গেছে। অপর এক নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ট্রাকচালক ছাড়া নিহত ও আহতরা সবাই সোয়াদী ও আশপাশের এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিন বলেন, "দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনার কারণ ও অন্যান্য বিষয় তদন্ত করে দেখা হচ্ছে
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.