
আরিফুল ইসলাম আরিফ, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে বাংলাদেশ এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশনের সদর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুরে জেলা রেজিস্ট্রার কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা রেজিস্ট্রার এস. এম. সোহেল রানা মিলন।
সদর সাব-রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ-আল মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ডোমার সাব-রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম, ডিমলা সাব-রেজিস্ট্রার মো. সুজা উদ্দিন, চিলাহাটি সাব-রেজিস্ট্রার মো. আদনান ফেরদৌস, নীলফামারী দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী, নবনির্বাচিত কমিটির সভাপতি বিপুল চন্দ্র রায়, সহসভাপতি মনিরুজ্জামান এবং সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সহকারী রেকর্ডকিপার এ. কে. এম. কামরুজ্জামান।
উল্লেখ্য, গত ২৫ জুন বাংলাদেশ এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশনের নীলফামারী সদর উপজেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিপুল চন্দ্র রায় সভাপতি, মো. আনোয়ারুল ইসলাম সাধারণ সম্পাদক এবং মো. রওশন জামিল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং পেশাগত মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।