মুকসুদপুর প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক মরহুম আমীরুজ্জামান ফারুকের মৃত্যুতে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে এ শোকসভার আয়োজন করা হয়।
মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় মরহুম আমীরুজ্জামান ফারুকের কর্মময় জীবন, সাংবাদিকতায় অবদান এবং ব্যক্তিগত গুণাবলি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
শোকসভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি কবির হোসেন, যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন মিয়া, সামচুল আরেফিন মুক্তা ও হুসাইন কবির, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মো. মামুন মোল্লা, ক্রীড়া সম্পাদক মো. বাবুল হোসেন শেখ, ধর্মবিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কোষাধ্যক্ষ মো. রাজু মিয়া এবং কার্যনির্বাহী সদস্য কামরুল মিয়াসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা। এ সময় মরহুমের পুত্র অপু মাহমুদ তাঁর পিতার স্মৃতিচারণ করে আবেগঘন বক্তব্য দেন।
বক্তারা বলেন, আমীরুজ্জামান ফারুক ছিলেন মুকসুদপুরের সাংবাদিকতা অঙ্গনের একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল সাংবাদিক। সংবাদ পরিবেশন, পেশাগত সততা এবং সহকর্মীদের প্রতি তাঁর আন্তরিকতা তাঁকে সবার কাছে শ্রদ্ধার পাত্র করে তুলেছিল। তাঁর মৃত্যু শুধু পরিবারের নয়, সমগ্র মুকসুদপুরের সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।
উল্লেখ্য, গত শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টা ২০ মিনিটে মুকসুদপুরের নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন জ্যেষ্ঠ সাংবাদিক আমীরুজ্জামান ফারুক।
শোকসভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন উপস্থিত সাংবাদিকরা।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.