শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬, ১০.৪৮ পিএম
  • ১৩৭ Time View
জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত
জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত
208

আরিফুল ইসলাম আরিফ; নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে নারীদের সচেতনতা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) শহরের কবরস্থান মোড়ে অবস্থিত জাতীয় মহিলা সংস্থার জেলা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস (MOCS) ডা. আতিউর রহমান শেখ।

উঠান বৈঠকে বক্তারা নারীদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে পরামর্শ প্রদান করেন। পাশাপাশি নারীর প্রজনন স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং তাদের সুস্থ, সবল ও কর্মক্ষম জীবন নিশ্চিত করতে সহায়তা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত নারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং তাদের সচেতনতা বৃদ্ধিতে করণীয় বিষয় তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026