সামসু উদ্দিন বাবু : কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশ পৃথক অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামীসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে পরিচালিত পৃথক অভিযানের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১৭ জুলাই দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে পরিচালিত অভিযানে তিন বছরের সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী সোহাগ মিয়া (৩০)-কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। একই অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামী আলমাছ মিয়া ও মো. জুবায়ের আহমেদ জুবের-কেও গ্রেফতার করা হয়।
অন্যদিকে, র্যাবের সহযোগিতায় একই দিন রাত ১টা ৩৫ মিনিটে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকার একটি টেলিকম দোকানে অভিযান চালানো হয়। এ সময় অনলাইনে জুয়া খেলার অভিযোগে মকবুল হোসেন (৩০), মো. বাবুল মিয়া (২৮), মো. সোয়েব আহমেদ (৩৮) এবং আব্দুল বাসিত (৩৬)-কে জুয়া পরিচালনার বিভিন্ন সরঞ্জামসহ আটক করা হয়।
এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত সকল আসামীকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কুলাউড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.