সুমাইয়া নূর প্রভা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: আজকের জাগরণ
সারাদেশের ৭০০টিরও বেশি ওয়ালটন প্লাজায় একযোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের অংশ হিসেবে গোপালগঞ্জের মুকসুদপুর ওয়ালটন প্লাজায় বুধবার (২৪ জুন) দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন সারাদেশে একযোগে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ওয়ালটনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঘোষণা করেন।
মুকসুদপুর ওয়ালটন প্লাজায় আয়োজিত এ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ফরিদপুর নূর স্পেশালাইজড হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাঈমুল হক নেহাল (এমবিবিএস, ঢাকা; সিএমইউ)। ক্যাম্পে আগত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, রক্তচাপ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এতে শতাধিক মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুকসুদপুর ওয়ালটন প্লাজার শোরুম ম্যানেজার কাজেম আলী।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন ও শামসুল আরেফিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ এবং দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাসসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ আয়োজন বাস্তবায়নে মুকসুদপুর ইসলামিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সার্বিক সহযোগিতা প্রদান করে।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। স্থানীয় বাসিন্দারা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.