শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে চাঞ্চল্যকর মা হত্যাকাণ্ড: ছেলে গ্রেপ্তার শিলিগুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু কলাপাড়ায় ব্যক্তিগত উদ্যোগে সড়কের খানাখঁন্দক সংস্কার করে প্রশংসায় ভাসছেন রিমন সিকদার অন্যূন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান ফরিদপুরে ইউসিবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ‘এজেন্ট মিট–২০২৬’ অনুষ্ঠিত শ্রীপুরে অসুস্থ শ্রমিকের ছুটি না পাওয়ার অভিযোগে কারখানায় মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি দিনাজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত পশ্চিমবঙ্গে বজ্রপাতে ১০ জনের মৃত্যু, ঝড়-বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত মুকসুদপুরে জাতীয় ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত খান্দারপাড়ার রবিউল শেখ আর নেই, এলাকাজুড়ে শোকের ছায়া

কলাপাড়ায় ব্যক্তিগত উদ্যোগে সড়কের খানাখঁন্দক সংস্কার করে প্রশংসায় ভাসছেন রিমন সিকদার

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৯.৪২ পিএম
  • ৩৫ Time View
53

মোঃজাহিদ তালুকদার,কলাপাড়া (পটুয়াখালী): আজকের জাগরণ 

পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের সড়কের অসংখ্য খানাখঁন্দক ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করে নাগরিকদের প্রশংসায় ভাসছেন হাজী আবুল হাসনাত রিমন সিকদার। বর্ষা মৌসুম শুরু হওয়ার পরেও শহরের এসব সড়ক সংস্কারে পৌরসভার কোন উদ্যোগ না থাকায় নাগরিকদের দাবির প্রেক্ষিতে সড়ক সংস্কারের এমন উদ্যোগ নেন রিমন । এতে শ্রমজীবী সাধারণ মানুষ, রিকশা, অটো, ভ্যান, পিকআপ, ট্রলি, পন্যবাহী ট্রাক চালকদের মুখে মুখে রিমন সিকদারের নাম।

১৯৯৭ সালের ১ মার্চ প্রতিষ্ঠিত কলাপাড়া পৌরসভা। বর্তমানে এটি ‘এ’ শ্রেণির পৌরসভা হিসেবে পরিচালিত হচ্ছে এবং ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভায় প্রায় ২০ হাজার মানুষের বসবাস রয়েছে। তবে এ পৌরসভার কাঙ্খিত উন্নয়ন হয়নি এখনও। শতভাগ নাগরিক সেবা প্রদানে এটি এখনও লক্ষ্যে পৌঁছতে পারেনি। কেননা বর্ষা এলেই শহরের প্রধান প্রধান সড়কে সৃষ্ট খানাখঁন্দকে পানি জমে থাকে। সে সব খানাখঁন্দকে যানবাহনের চাকা পড়ে যানবাহন নষ্ট হওয়া সহ পথচারীদের কষ্ট, দুর্ভোগের সৃষ্টি করে। এমনকি যানবাহনের চাকায় কাঁদা পানি ছিটকে পথচারীদের জামা কাপড় নষ্ট করে বিরক্তির কারণ হচ্ছে প্রায়শ:ই। এতে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব কর্তব্য নিয়ে মুখরোচক আলোচনা শোনা যায় নাগরিকদের কাছে।

পৌর শহরের রহমতপুর ৩ নং ওয়ার্ডের বাসিন্দা রিকশাচালক মানিক বলেন, ‘ পৌরসভার যিনি মেয়র হন, দেখা গেছে তিনি তার আত্মীয় স্বজনদের দিয়ে উন্নয়নের কাজ করান। এতে সঠিকভাবে কাজ না হওয়ায় ক’দিন যেতেই সড়কে অসংখ্য খানাখঁন্দক সৃষ্টি হয়। আর তাতে রিক্সার চাকা পড়ে যাত্রীসহ আমাদের কষ্টের শেষ থাকে না। তখন যাত্রীরা পৌরসভার জনপ্রতিনিধি সহ মেয়র কাউন্সিলরদের নিয়ে গালাগাল করেন। বর্ষা এলেও পৌরসভা সড়কের সংস্কার কাজ না করায় ব্যক্তিগত উদ্যোগে বিএনপি নেতা রিমন সিকদার সংস্কার কাজ করায় আমরা তার জন্য দোয়া করি।’

নতুন বাজার ২ নং ওয়ার্ডের ব্যবসায়ী আরিফ সিকদার বলেন, ‘ আমরা যারা ব্যবসা করি তাদের পণ্যবাহী যানবাহন এখন থেকে স্বাচ্ছন্দে শহরের সড়কে চলাচল করতে পারবে। এজন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাই।’

পৌরসভার নাগরিক রাসেল মোল্লা বলেন, ‘রিমন সিকদার একজন নাগরিক বান্ধব মানুষ। তিনি মাদকের বিস্তার রোধে যুবসমাজকে খেলাধুলায় আকৃষ্ট করতে ব্যক্তিগত উদ্যোগে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, হাডুড’র মতো টুর্নামেন্ট আয়োজন করে ইতিমধ্যে মানুষের প্রশংসা কুঁড়িয়েছেন। আগামী দিনে পৌরসভার নেতৃত্বে নাগরিকরা এরকম তরুণ নেতৃত্বই আশা করছে।’

কলাপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান বলেন, ‘পৌরসভার কাউন্সিলরদের দায়িত্বে থাকা কর্মকর্তাদের কাছে মিটিংয়ে বিষয়টি জানতে পেরে সংস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। পরে জানলাম, হাজী সাহেবের ছেলে রিমন সিকদার ব্যক্তিগত উদ্যোগে সংস্কারের কাজ শুরু করেছেন। নিজ শহরের মানুষের প্রতি ভালোবাসা নিয়ে কেউ যদি এমন উদ্যোগ নেয় আমরা তাকে থামাতে পারি না। তার মতো আরও এরকম মানুষ এগিয়ে এলে নাগরিক বান্ধব হয়ে উঠবে এ পৌর শহর।’উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক হাজী আবুল হাসনাত রিমন সিকদার বলেন, ‘ বেশ কিছুদিন ধরে যানবাহন চালক ও নাগরিকদের কাছ থেকে শহরের সড়কগুলোতে খানা খঁন্দকে সৃষ্ট দুর্ভোগের কথা শুনছিলাম। পরে নাগরিকদের দাবীর প্রেক্ষিতে আমার নিজের ইটভাটা থেকে কয়েক ট্রাক ইট এনে এসব খানাখঁন্দকে দিয়ে সংস্কার কাজ করি । নাগরিকদের সেবায় আমি নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে সকলের সহযোগিতা চাই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024