শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাঘদী ইউনিয়ন বিএনপির ১২৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা মাদারীপুর থেকে নিখোঁজ সিফাত, ডেমরার বামৈল বাজার থেকে মাকে শেষ ফোন মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার

  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬, ৭.১২ পিএম
  • ১৪৯ Time View
231

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে আন্তঃজেলা চোরচক্রের এক সক্রিয় সদস্যকে চোরাইকৃত একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম-এর দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল আলম-এর সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবির অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর, পিপিএম-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল গত ২১ জুন ২০২৬ তারিখে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দিনাজপুর সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নের মালিগ্রাম বাজার এলাকায় এসএম মটরস শো-রুমের সামনে থেকে আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য মোঃ শাকিল বাবু (২০)-কে গ্রেফতার করা হয়। তিনি দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকার বাসিন্দা।
এ সময় তার হেফাজত থেকে একটি লাল রঙের নাম্বারবিহীন হিরো এইচএফ ডিলাক্স মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা প্রাথমিক তদন্তে চোরাইকৃত বলে জানা গেছে।
পুলিশ জানায়, ধৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য কোতোয়ালী থানায় এজাহার দাখিল করা হয়েছে। চোরচক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
জেলা গোয়েন্দা শাখার এ সফল অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং চুরি প্রতিরোধে পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026