শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রাঘদী ইউনিয়ন বিএনপির ১২৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা মাদারীপুর থেকে নিখোঁজ সিফাত, ডেমরার বামৈল বাজার থেকে মাকে শেষ ফোন মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাইলাকান্দিতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু 

  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬, ৩.৪৩ পিএম
  • ৩৪৩ Time View
হাইলাকান্দিতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু 
হাইলাকান্দিতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু 
424

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ আজকের জাগরণ 

গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার (১৯ মে) দুপুরে আসামরাজ্যের হাইলাকান্দি জেলার জানকিবাজারের বক্রিহাওর দ্বিতীয় খন্ড এলাকায় ঘটে এই  মর্মান্তিক ঘটনা। মৃতের নাম রজিবুল হক চৌধুরী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ বিভাগের গাফিলতির অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে 

বিক্ষোভে সামিল হন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধানে এলাকার গাছ কাটার কাজ চলছিল। দিনমজুর হিসেবে কর্মরত রজিবুল হক চৌধুরীকে একটি গাছে উঠে ডাল কাটার দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ, কাজ শুরু হওয়ার আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। কাজ চলাকালীন আচমকাই বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসেন রজিবুল। তাতেই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বিক্ষোভকারীরা মৃতের পরিবারের জন্য সরকারি ক্ষতিপূরণ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলে জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026