সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
আসাম রাজ্যের কাছাড় জেলার শিলচর রামনগরের এফসিআই রোডে এক ভাড়া ঘর থেকে অস্ত্র সহ মণিপুরের এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে লক্ষ্মীপুর থানার মামলা অনুযায়ী, অভিযান চালিয়ে এফসিআই রোডে আকরাম আলির বাড়ি থেকে লেইশ্রম টিকেন মেইতেই নামক এক যুবক এবং মোনালিসা চানু নামক এক মহিলাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি ৯ এমএম ইতালীয় তৈরি পিস্তল, ৫ রাউন্ড জীবন্ত গুলি, একটি চিনা ধরণের গ্রেনেড, কিছু নথিপত্র এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.