সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
ভোট গণনার শেষে গুলি চলল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। দুস্কৃতীর গুলিতে আহত বিজেপি কর্মী। তাঁর হাতে গুলি লেগেছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (৪ মে) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের দীঘিরপার এলাকায়। ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। বিজেপির অভিযোগ, তৃণমূলের দুস্কৃতীরা গুলি চালিয়েছে। শুরু হয়েছে তল্লাশি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, আহত বিজেপি কর্মীর নাম অর্কদ্বীপ বোস (২২)। রাজ্য বিজেপি ক্ষমতার আসার আনন্দে ক্যানিংয়ের দীঘিরপার এলাকায় মিছিল করছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। সেই সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। বিজেপির কর্মী অর্কদ্বীপের হাতে গুলি লাগে। তাঁকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তিনি সেখানেই চিকিৎসাধীন। বিজেপির অভিযোগ, তৃণমূলের দুস্কৃতীরা গুলি চালিয়েছে। ঘটনার পর সঙ্গে সঙ্গে ছুটে আসেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওযানরা ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। চলছে তল্লাশি। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.