সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

উত্তরাখন্ডের নৈনিতালে গভীর খাদে পড়ল গাড়ি, নিহত ৫

  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১১.১২ পিএম
  • ৩১৮ Time View
উত্তরাখন্ডের নৈনিতালে গভীর খাদে পড়ল গাড়ি, নিহত ৫
উত্তরাখন্ডের নৈনিতালে গভীর খাদে পড়ল গাড়ি, নিহত ৫
385

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের উত্তরাখন্ড রাজ্যের নৈনিতাল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে তীর্থযাত্রী বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ ফুট গভীর খাদে পড়ে যায়। গাড়িটিতে মোট ৬ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। অপর একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর প্রায় ২টার দিকে নৈনিতালের ভাওয়ালি-স্যানেটোরিয়াম সড়কে দ্রুতগতিতে চলা গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন, State Disaster Response Force (এসডিআরএফ) সদস্য এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। খাদটি অত্যন্ত গভীর হওয়ায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024