সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির উত্তর একটিয়াশাল পাইপলাইন এলাকায় গরু চোর সন্দেহে ২ ব্যক্তিকে গণপিটুনির অভিযোগ। ঘটনায় মৃত্যু হল ১ জনের। অন্যজনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল ) গভীর রাত থেকে এলাকায় গরু চোরের আতংক ছড়ায়। শনিবার (২৫ এপ্রিল ) সকালে সন্দেহজনক ২ ব্যক্তিকে আটক করে স্থানীয় বাসিন্দারা। এরপর তাদেরকে একটি খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ। পুলিশ গুরুতর আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ১জনকে মৃত বলে ঘোষণা করে। অপরজনকে বর্তমানে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন। প্রাথমিকভাবে জানা যায়, ২ ব্যক্তির বাড়ি ইসলামপুর এলাকায়। তবে এখনও তাদের পরিচয় ঠিকভাবে জানা যায়নি। এদিকে ঘটনার পর এলাকায় বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। ইতিমধ্যেই কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.